পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
নানা প্রতিকূলতায় পাট চাষে আগ্রহ হারাচ্ছেন পাইকগাছা উপজেলার কপিলমুনিরসহ আশপাশের চাষিরা। বিক্রির অনিশ্চয়তা, অনাবৃষ্টি, লবণাক্ততার জন্য জমিতে সময়মতো জো না আসা পাট চাষ কমার অন্যতম কারণ বলে জানায় চাষিরা। পাটচাষি রজব আলী জানান, কোথাও কোথাও পাট চাষ হলেও সেটা শাকসবজির বা খড়ির জন্য করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আগে কপিলমুনি-হরিঢালী, গদাইপুর, রাড়ুলীতে তিলসহ আশপাশে প্রচুর পাট চাষ হতো। বিক্রিরও নিশ্চয়তা ছিল। আগের মতো পাট বিক্রির নিশ্চয়তা পেলে চাষিরা আবারও এ চাষে ঝুঁকবে। চাষ বাড়াতে চাষিদের দিকে সুদৃষ্টি দিতে হবে।
