জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা
জলঢাকায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে পৌর এলাকার মোলাংগারী নদীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম হাফিজুল ইসলাম (৫৫)। তিনি পৌরসভার মৃত তালেব উদ্দিনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ চার জনকে আটক করা হয়েছে।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। এছাড়াও হাফিজুল ইসলামের লাশের পাশ থেকে নগদ অর্থ ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
