স্ত্রী হত্যা মামলার আসামির আত্মহত্যার চেষ্টা

আপডেট : ০১ জুন ২০২১, ২১:১১

বিশেষ প্রতিনিধি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) টিটু তালুকদার (২৫) নামে এক হাজতি আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। টিটু তালুকদার স্ত্রী হত্যা মামলার আসামি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া  জানান, সকালে কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে তাকে আনা হয়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কারাগারের মধ্যে তিনি গলায় নিজে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে জানতে পেরেছি। হাজতি টিটুকে নাক-কান ও গলা বিভাগে চিকিত্সাধীন।