নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট : ০১ জুন ২০২১, ২১:১১

নিয়োগ বিজ্ঞপ্তি : সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক কালিয়াকৈর ডিগ্রি কলেজ, কালিয়াকৈর, গাজীপুর-এর জন্য অবসরজনিত শূন্যপদে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ করা হবে। অধ্যক্ষ পদে ২০০০/- (দুই হাজার) ও উপাধ্যক্ষ পদে ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকার পোস্টাল অর্ডার, ০২ কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি, প্রয়োজনীয় কাগজপত্র ও মোবাইল নম্বরসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করতে হবে। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), কালিয়াকৈর ডিগ্রি কলেজ, কালিয়াকৈর, গাজীপুর।      সিকে-৫৫৩

নিয়োগ বিজ্ঞপ্তি (৩য় বার) :জনবল কাঠামো ২০১৮ ইং মোতাবেক শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়, ডাকঘর : তেলিয়াপাড়া, উপজেলা : মাধবপুর, জেলা-হবিগঞ্জের জন্য শূন্যপদে প্রধান শিক্ষক আবশ্যক। ১,০০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট, প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি, ছবি, মোবাইল নম্বর ও কর্তৃপক্ষের অনাপত্তিপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর আবেদন পৌঁছাতে হবে। পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। সভাপতি।       সিকে-৫৫২