কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের সাত সদস্য গ্রেফতার

আপডেট : ০১ জুন ২০২১, ২১:১৯

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে শতাধিক পাসপোর্ট, পাসপোর্ট-সংক্রান্ত নথিপত্র, ডেলিভারি স্লিপ, নকল সিলমোহর ও ইলেকট্রনিক ডিভাইস, প্রিন্টারসহ পৌনে ৪ লাখ টাকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে র্যাবের একটি টিম কুমিল্লা শহরতলির নোয়াপাড়া ও শাসনগাছা এলাকায় তাদের আস্তানায় এ অভিযান পরিচালনা করে।