একসময় আম পাড়ার পর বাজারে আনা কিংবা বাজারজাতে বিশেষ কদর ছিল বাঁশের তৈরি টুকরির। কিন্তু কালের বিবর্তনে আম পরিবহনে বাঁশের টুকরির জায়গা দখল করেছে প্লাস্টিকের ক্যারেট। আমের ভরা মৌসুমে ভালো বিক্রির আশায় রোদের মধ্যে বাঁশের তৈরি নানা জিনিস নিয়ে বসলেও সকাল থেকে কিছুই বিক্রি করতে পারেননি বিক্রেতা। গতকাল বানেশ্বর হাট থেকে তোলা ছবি —আজাহার উদ্দিন