দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বাদ আসর নগরীর মানিক মিয়া শপিং কমপ্লেক্স ও ফাউন্ডেশনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. হায়দার আলী হাওলাদার।

এতে বক্তারা বলেন, বাংলাদেশের সাংবাদিকতার জগতে মানিক মিয়া পথিকৃতের ভূমিকা পালন করেছিলেন। তিনি আমৃত্যু পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। । তাঁর ক্ষুরধার লেখনী পাকিস্তানি স্বৈরশাসকের ভীত কাপিয়ে দিয়েছিল।

মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনা করে নগরীর বায়তুন নাজাত জামে মসজিদে দোয়া মাহফিল [ছবি: ইত্তেফাক]
মোহাম্মদ আব্দুল মজিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন অ্যাডভোকেট ড. জাকির হোসেন, অ্যাডভোকেট আ খ ম মহাসিন, অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ, আব্দুর রাজ্জাক ভূঁইয়া, আব্দুস সামাদ, জুয়েল হাওলাদার, ইকবাল হোসেন, আব্দুল হালিম, মো. মনির হোসেন, ডালিম চৌকিদার, সোহেল হাওলাদার, বাবু হাওলাদার, মেহেদী হাসান, নুরুল ইসলাম প্রমুখ। পরে স্থানীয় বায়তুন নাজাত জামে মসজিদে মরহুম সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/এমআর
