পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শনিবার সকালে উত্তর পৈকখালী সমিতির হাট শহীদ কাজী দেলোয়ার ঈদগা মাঠে দৈনিক ইত্তেফাকের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা কাজী বজলুর রহমানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন ভাণ্ডারিয়া বন্দর তাফসির কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় মরহুমের মেঝ ভাই কাজী ফজলুর রহমান, সেজ ভাই কাজী হাবিবুর রহমান, ছোট ভাই কাজী আব্দুল লতীব, মরহুমের জামাতা লেফটেনেন্ট কর্নেল মো. ফারুক হোসেন, জাতীয় পার্টির (জেপি) উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সোধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ এম এ হাকিম হাওলাদার, জেপির উপজেলা সিনিয়ন যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহাবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ওয়ার্কসপার্টির কেন্দ্রীয় নেতা খান মো. রুস্তুম আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন শাহ বাবুল, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা,মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন, জেপি নেতা হারুন অর রশিদ মোল্লা, বিএনপি নেতা মো. ফকর উদ্দিন জালাল মিয়া, আওয়ামীলীগ নেতা , মো. নজরুল বিশ্বাস, মো. মিল্টন হাওলাদার, এ্যাডঃ হালিম শরিফ, মো. শাহীন হাওলাদার, মো. হাদিসুর রহমান, শওকত ইকবাল লিটু তালুকদার, সমবায়লীগের হালিম হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো. সগির হোসেন পোদ্দার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াহীদ মন্নান উজ্জল হাওলাদার , শহিদুল বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা,শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ ভাণ্ডারিয়া ও পার্শ্ববর্তা উপজেলার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ জানাজায় শরিক হন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস জেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা হিন্দু,বৌদ্ধ,খৃষ্টাণ ঐক্য পরিষদের সভাপতি কিরণ চন্দ্র বসু, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীত্ সমদ্দার প্রমূখ।
ইত্তেফাক/এএম
