জামালপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা করলো আওয়ামী লীগ নেতা

আপডেট : ০২ জুন ২০২১, ১৯:৪৪

জামালপুরের মেলান্দহে স্ত্রী তানিয়া আক্তারকে (৩২) পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আবু তাহেরকে (৪২) আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (২ জুন) শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামে। আটককৃত আবু তাহের শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
 
নিহতের ভাই সোহাগ মিয়া ও চাচী মিছিরন্নেছা জানান, তানিয়ার শরীরে জখমের চিহ্ন দেখেছি। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগেও ঠুনকো ঘটনায় নেশাগ্রস্থ অবস্থায় আবু তাহের তার স্ত্রী তানিয়াকে বেধড়ক মারপিট করতো।

No description available.

খবরটি তানিয়ার স্বজন এবং পাড়া পড়শীদের না জানিয়ে তড়িগড়ি করে লাশ দাফনের চেষ্টার একপর্যায়ে বিকেল ৩টার দিকে লাশের গোসল দেওয়ার প্রস্তুতি নিলে এলাকায় হইচই পড়ে যায়। এক পর্যায়ে খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ আবু তাহেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
 
মেলান্দহ থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। এরপর লাশ জামালপুর মর্গে পাঠানো হবে।

ইত্তেফাক/এসজেড