সমপ্রতি, বৈশ্বিক স্মার্টডিভাইস ব্র্যান্ড অপো গেমারদের জন্য একটি আকর্ষণীয় প্রতিযোগিতা চালু করেছে। এ প্রতিযোগিতার আওতায় গেমাররা মজাদার প্রশ্ন অনুমান এবং সঠিক উত্তর দিয়ে বিজয়ী হওয়ার মাধ্যমে অপো এফ১৯ প্রো ডিভাইসসহ (পাবজি খেলার জন্য উপযোগী ফোন) পুরস্কার জিতে নেয়ার সুযোগ পাবেন। এ প্রতিযোগিতাটি গত ১৫ মে চালু হয়েছে, যা চলবে আগামী ৬জুন পর্যন্ত। বর্তমানে অনেক স্মার্টফোনপ্রেমী রয়েছেন, যারা স্মার্টফোনে গেম খেলতে অনেক পছন্দ করেন। ফেসবুক ভিত্তিক এই প্রতিযোগিতাটি বিশেষ করে গেমারদের জন্য চালু করা হয়েছে এবং এই প্রতিযোগিতায় ফেসবুকে নির্দিষ্ট কিছু পোস্টে উত্তর প্রদান করে বিজয়ীরা সম্পূর্ণ নতুন অপো এফ১৯ প্রো স্মার্টডিভাইস জিতে নিতে পারবেন।
৬এনআইএনথ্রি ও এ১ ইস্পোর্টস পাবজি টিমের প্রিয় ডিভাইস হলো অপো এফ১৯ প্রো। চলতি বছরের পিএমসিসি মৌসুমের জয়ী হবে কে-এ প্রশ্নের অনুমান করে বিজয়ীরা অপো এফ১৯ প্রো ডিভাইস জয়ের সুযোগ পাবেন। এ আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার জন্য, অংশগ্রহণকারীদের সঠিক অনুমান করতে হবে এবং ফেসবুকে পাবলিকলি শেয়ার করতে হবে এবং অংশগ্রহণকারীর কমপক্ষে পাঁচজন বন্ধুকে ট্যাগ করতে হবে। প্রতিযোগিতায় অংশ নেয়া একজন ভাগ্যবান বিজয়ী এফ১৯ প্রো জিতে নিবেন।
