পুলিশের ওপর চটলেন দিশা!

আপডেট : ০২ জুন ২০২১, ২০:৩০

 বিনোদন ডেস্ক

 

সম্প্রতি মুক্তি পাওয়া ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার সাফল্যে রীতিমতো খোশ মেজাজে রয়েছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। সিনেমাটিতে সালমান খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন তিনি। সিনেমাটি নিয়ে কিছু বোদ্ধা নেতিবাচক আলোচনা করলেও ইতিবাচক আলোচনার পাশাপাশি সফলতার পাল্লাই ভারী বেশি। এমন আনন্দের মুহূর্তে ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখী হতে হলো দিশা পাটানি ও তার ‘প্রেমিক’ টাইগার শ্রফকে। পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে তাদের। জানা গেছে,  টাইগার ও দিশা তাদের নিয়মিত জিম সেশন শেষ করে গাড়ি নিয়ে এদিক-ওদিক ঘুরে সময় পার করছিলেন। টাইগার গাড়ির ড্রাইভ সিটে এবং দিশা তার পাশে বসেছিলেন। প্রথম দফায় পুলিশ তাদের গাড়ি না থামালেও দ্বিতীয় দফায় সন্দেহের বসে গাড়ির গতি রোধ করে। এ সময় তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্রসহ বারবার গাড়িতে চক্রর কাটার কারণ জানতে চান। আর এতেই রীতিমতো পুলিশের ওপর চটে যান দিশা ও টাইগার। মুহূর্তেই তাদের ভেতরে বাক-বিতণ্ডা শুরু হয়ে যায়। পরে অবশ্য দু-পক্ষের সমঝোতায় বিষয়টি মিটমাট হয়েছে বলে জানা গেছে।