গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলার শিল্পমালিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মহানগরীর মোগড়খাল এলাকায় অবস্থিত গাজীপুর শিল্প পুলিশ-২ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম। গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ পুলিশ সুপার মো. সিদ্দিকুর রহমান সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম শাহীন মণ্ডল, স্টাইলিস্ট গার্মেন্টসের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরী, আম্বার কটন মিলসের নির্বাহী পরিচালক নূরুল ইসলাম, দি ডেল্টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সহকারী মহাব্যবস্থাপক এস এম তৌহিদুল ইসলাম, ফারদার ফ্যাশন লিমিটেডের এমডি সৈয়দ সালেহীন ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান।
