ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে ট্যানারিখাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু’র পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) থেকে শেয়ারপ্রতি লোকসানে নেমেছে। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ দশমিক ৫৮ টাকা। আর আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২ দশমিক ০৭ টাকা। সেই হিসাবে কোম্পানিটি আয় থেকে লোকসানে নেমেছে। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৬৪ দশমিক ৩৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২৬৭ দশমিক ৯৪ টাকা।
