সৈয়দপুরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

আপডেট : ০২ জুন ২০২১, ২১:২৯

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং শিক্ষক প্রণোদনার দাবিতে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন উন্নয়ন সমিতি। বুধবার দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে তারা। এতে শহরের প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন হাফেজ ক্বারী মো. মাকসুদুর রহমান, শফিকুল আলম, আব্দুস সোহাগ, হোমায়রা ফেরদৌসী বেবী প্রমুখ। বক্তারা বলেন, গত এক বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি কিন্ডারগার্টেন শিক্ষকরাও মানবেতর জীবনযাপন করছেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।