বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে

আপডেট : ০২ জুন ২০২১, ২১:২৯

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধায় উপমহাদেশের কালজয়ী সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার সকালে উপজেলা জাতীয় পার্টি-জেপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা সদরের রিজার্ভ পুকুরপাড়ে মানিক মিয়ার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া দিনভর উপজেলার বিভিন্ন স্থানে আলোচনাসভা, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় বক্তারা বলেন, স্বাধীকার আন্দোলনে তফাজ্জল হোসেন মানিক মিয়া এবং দেশ স্বাধীনে দৈনিক ইত্তেফাকের অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। স্বাধীনতার ইতিহাস বিকৃতির যে চর্চা শুরুর আশঙ্কা করা হচ্ছে, তাতে একসময় নতুন প্রজন্ম সঠিক ইতিহাস থেকে বঞ্চিত থাকবে। তাই এখন থেকেই স্বাধীন বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

রাতে জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে আলোচনাসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় দলের উপজেলা যুগ্ম-আহ্বায়ক মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সিকদার, জেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক ভাণ্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, জেপির উপজেলা সদস্যসচিব এবং ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.নিজামুল হক নান্না, পৌর জেপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, জেপি নেতা হুমায়উন কবির বাদল, উপজেলা যুবসংহতির সদস্যসচিব মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. সালাহ্উদ্দিন রাহাত জোমাদ্দার প্রমুখ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ফারুক হোসাইন।

এর আগে দুপুরে ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে কোরআনখানি, আলোচনাসভা, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেপির উপজেলা আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুজাফরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, প্রভাষক আব্দুল হালিম হাওলাদার, মো. নুরুল হক প্রমুখ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মাওলানা আমিন খান।

বাদ আসর তফাজ্জল হোসেন মানিক মিয়ার গ্রামের বাড়ি পূর্ব ভাণ্ডারিয়ার মিয়াবাড়ি জামে মসজিদ কমপ্লেক্সে প্রতি বছরের ন্যায় এ বছরও তার ভ্রাতুষপুত্রদের উদ্যোগে আলোচনাসভায় পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুজাফর, জেপির উপজেলা সদস্যসচিব এবং ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, প্রভাষক আব্দুল হালিম হাওলাদার, জেপি নেতা মো. জামাল উদ্দিন লিটন প্রমুখ। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলান আবুল কাসেম।

বাদ জোহর ভাণ্ডারিয়া পৌর শহরের মানিক মিয়া বাইতুল আমান জামে মসজিদে পৌর কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন সিকদারের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মালেক।  এছাড়া বাদ আসর উত্তর-পূর্ব ভাণ্ডারিয়া মোল্লা ছোমের উদ্দিন জামে মসজিদে মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন কারি নুর মোহাম্মদ।