মান্দা (নওগাঁ) সংবাদদাতা
মান্দায় পুলিশের বিশেষ অভিযানে আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো নুরুল্যাবাদ ইউপির গোয়ালমান্দা গ্রামের মৃত জাফিরের ছেলে সাইদুর রহমান, চকগোপাল গ্রামের সাইদুর রহমানের ছেলে আতিকুর রহমান, মৃত আশরাফ আলীর ছেলে সাইদুর রহমান, মৈনম ইউপির মৈনম গ্রামের মৃত মোশারফের ছেলে মোসাদ্দেক কাজী এবং ভালাইন ইউনিয়নের তুরুক গ্রামের মাবুদ বক্সের ছেলে নাজমুল হক।
মান্দা থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিনুর রহমান বলেন, মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
