কুমিল্লার হোমনা থেকে গৌরীপুর রোড যেন চাঁদাবাজির স্বর্গরাজ্য! সিএনজিযোগে যাত্রাকালে হাড়ে হাড়ে টের পাওয়া যায়। প্রায় ১০ কিলোমিটার রাস্তায় দফায় দফায় চাঁদা তোলা হয়। হোমনা পার হওয়ার পর প্রথমেই বাতাকান্দি বাজারে তাদের দেখা মেলে। তারা সচরাচর হাতে লাঠিসোঁটা নিয়ে গাড়ির সামনে এসে টাকা দাবি করে। কিসের টাকা জানতে চাইলে বলে রোডের চাঁদা! সিএনজিচালক কিছু টাকা কম দিতে চাইলে গালিগালাজ থেকে হুমকিধমকিও দেয়। চাঁদাবাজদের এই দৌরাত্ম্য ভাড়াতে ব্যাপক প্রভাব ফেলে। ক্ষেত্রবিশেষে ২০ টাকার ভাড়া ৪০ টাকা হয়ে যায়। বর্তমানে হোমনা থেকে গৌরিপুর রোডে চালক-যাত্রী উভয়েরই নাভিশ্বাস উঠছে এ কারণে। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আবু জাফর
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
