প্রথম নারী ক্রিকেট খেলোয়াড় হিসেবে ওয়ানডে ফরম্যাটে ২০০ ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের মিতালি রাজ। হ্যামিল্টনে গতকাল নিউজিল্যান্ডের সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নেমেই এই বিশ্বরেকর্ড গড়েন মিতালি। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত ২৬৩টি ম্যাচ খেলেছে ভারত। এরমধ্যে মিতালিই ছিলেন ২০০ ম্যাচে। ১৯৯৯ সালে ভারতের জার্সি গায়ে ওয়ানডে অভিষেক হয় মিতালির। তখন থেকে ভারত এখন অবধি ২১৩টি ওয়ানডে খেলে। নারীদের মধ্যে রেকর্ড সবচেয়ে বেশিদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন তিনি। তবে নারী-পুরুষ মিলিয়ে বিশ্বের মধ্যে চতুর্থ। ভারতের শচীন টেন্ডুলকার, শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের জাভেদ মিয়াদাঁদের পর মিতালির স্থান। যদিও মিতালির স্মরণীয় ম্যাচে ভারত হারে আট উইকেটের বিশাল ব্যবধানে।
