আলোকচিত্র

আপডেট : ০৩ জুন ২০২১, ২০:৫৬

করোনার প্রকোপে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। নির্জন ক্যাম্পাসগুলোতে বেড়েছে পাখির আনাগোনা। সুনশান ক্যাম্পাসে প্রধান ফটকের ওপর বাসা বেঁধেছে একজোড়া বুলবুলি। বুলবুলি দম্পতির ঘরে জন্মেছে তিনটি ছানা। নির্জন পরিবেশে বেড়ে উঠছে ছানাগুলো। ছবিটি চট্টগ্রাম বন্দর কলেজ প্রাঙ্গণ থেকে গত পহেলা জুন তুলেছেন আরিফুল ইসলাম