আপনার রাশিফল

আপডেট : ০৩ জুন ২০২১, ২১:০৩

৪ জুন ২০২১ খ্রিষ্টাব্দ, শুক্রবার 

আজ ২১ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২২ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৫। শুভ বার: রবি ও বুধ। শুভ রত্ন: গার্নেট ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। ব্যয় কমানোর চেষ্টা করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কোনো সামাজিক কাজে অংশ নিলে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। পিতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকতে পারে। কর্মস্থানে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক  বজায় রাখুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। পেশাগত দিক ভালো যেতে পারে। জ্ঞানস্পৃহা বাড়বে। জীবনকে  অর্থবহ করার চেষ্টা করুন। ভ্রমণের সুুযোগ পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। কোনো রকম ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকবে। কোনো চুক্তি সম্পাদন করা থেকে বিরত থাকুন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন। অসুস্থবোধ করতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। বিদ্যার্থীরা পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সন্তানের দিকে খেয়াল রাখুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। জ্ঞানস্পৃহা বাড়বে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। উত্তেজনা পরিহার করুন। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। কাজকর্মে সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। আপনজনদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মাথাব্যথায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কাউকে প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। মূল্যবোধ বজায় রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো বিশেষ রং ভালো লাগতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।