কসবায় মাদককে না বলুন শীর্ষক র্যালি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩২

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

বৃহস্পতিবার কসবায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিদীপ আয়োজিত পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় মাদককে না বলুন শীর্ষক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. জহিরুল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাছিনুর রহমান তালুকদার, কসবা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. তসলিম মিয়া, কসবা থানার উপ-পরিদর্শক মো. বেলাল হোসেন, কসবা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  নেপাল চন্দ্র সাহা, সিদীপ প্রোগ্রাম কর্মকর্তা মো. মাহবুব উল আলম প্রমুখ।