জীবননগর সীমান্তে দুই নারীসহ তিন বাংলাদেশি আটক

আপডেট : ০৩ জুন ২০২১, ২১:৫৮

ভারত থেকে অবৈধ পথে প্রবেশকারী দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের অনুপ্রবেশে সহায়তাকারীকেও আটক করা হয়। জীবননগর বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা বৃহস্পতিবার সকালে জীবননগর-কালীগঞ্জ সড়কের তেঁতুলিয়া বটতলা নামক স্থান হতে তাদেরকে আটক করে। আটককৃত দুই নারী হচ্ছে—নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার আমলাপাড়ার মৃত সামছুল শেখের মেয়ে মীম আক্তার (২০) ও খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট মহিশদিয়া গ্রামের মৃত হানিফ সরকারের মেয়ে রহিমা খাতুন (২২)। অনুপ্রবেশে তাদের সহায়তাকারী হচ্ছে জীবননগর উপজেলার হাসাদাহের নূর মোহাম্মদের ছেলে মোমিন উদ্দিন। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে দুই নারীর বিরুদ্ধে মামলা দিয়ে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। 

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান অধিনায়কের পক্ষে বৃহস্পতিবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।