কম্পিউটার উত্পাদনের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা

আপডেট : ০৪ জুন ২০২১, ০০:৩৬

প্রস্তাবিত বাজেটে স্থানীয়ভাবে কম্পিউটার উত্পাদনে ব্যবহূত কাঁচামাল বা উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। কম্পিউটার উত্পাদনে ব্যবহূত কাঁচামালসমূহ হলো—কপার ওয়্যার, জাম্পার ওয়্যার, অ্যালুমিনিয়াম ফয়েল, সোল্ডার টিনবার, সোল্ডারিং ওয়্যার, সোল্ডার লিডবার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আনএক্সপোজড ফটো সেনসিটিভ হ্যান্ড ইমুলসন ফিল্ম, এইচএএসএল ফ্লাক্স, সোল্ডার পেস্ট, সোল্ডারিং ফ্লাক্স, সোল্ডারিং ক্লিনার, রিডিউসার (প্রিন্টিং ইনক্রিজ রিডিউসার), সিরামিক ডায়াইলেকট্রিক সিঙ্গেল লেয়ার ক্যাপাসিটর, সেরামিক ডায়াএলেকট্রিক মাল্টি লেয়ার ক্যাপাসিটর এবং অ্যালোমিনিয়াম ইলেকট্রিক ক্যাপাসিটরের আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে।