সাতক্ষীরার বিভিন্ন সড়কে মরে আছে গাছ

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:২৭

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার বিভিন্ন সড়কে অসংখ্য মরা গাছ এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাতক্ষীরা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ বিল্লাহ বলেন, বনবিভাগের দুই শতাধিক মরা গাছ রয়েছে। গাছগুলোর জরিপ প্রক্রিয়া শেষ হয়েছে। সাতক্ষীরা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীন আহমেদ বলেন, সড়ক বিভাগের পক্ষ থেকে বৃক্ষ প্রতিপালন বিভাগকে মরা গাছের সার্ভে করে টেন্ডারের মাধ্যমে গাছগুলো দ্রুত অপসারণের সুপারিশ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, তালিকা প্রস্তুত করা হচ্ছে। অতিদ্রুত গাছগুলো টেন্ডারের মাধ্যমে অপসারণ করা হবে।