পূর্বধলায় এমপি বেলালকে গণসংবর্ধনা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৫

নেত্রকোনা প্রতিনিধি ও পূর্বধলা সংবাদদাতা

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের টানা তিনবারের নির্বাচিত এমপি ও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীককে বৃহস্পতিবার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

পূর্বধলা দলীয় কার্যালয়ে দলের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইমাম হাসানের সভাপতিত্বে সংবর্ধনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন বকুল, হাবিবুর রহমান রুক্কু, গোলাম মোস্তফা, মাসুদ আলম টিপু প্রমুখ।