নেত্রকোনায় বাঁশের তৈরি দ্রব্যাদির কদর কমেনি

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:৪৪

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় গৃহস্থালির কাজে প্লাস্টিক সামগ্রির কদর থাকলেও এখনো পরিবেশবান্ধব বাঁশের তৈরি দ্রব্যাদির কদর কমেনি। সরজমিনে বিভিন্ন সাপ্তাহিক হাট ঘুরে দেখা গেছে, ধারি বা চাটাই, ধুচন, ঢাকি, কোলা, খুচি, চালুন, মোড়া, ডুলি, হাতপাখাসহ বিভিন্ন বাঁশের তৈরি জিনিস নিয়ে বসে আছেন বিক্রেতারা। ক্রেতাও মিলছে ভালো। শহরের বড়বাজারের বিক্রেতা সেলিম মিয়া বলেন, বাঁশের দাম বেড়ে যাওয়ায় এ সমস্ত দ্রব্য বিক্রি করে এখন তেমন লাভ থাকে না। নেত্রকোনায় পরিবেশ নিয়ে কাজ করা ওহিদুর রহমান বলেন, পরিবেশবান্ধব বাঁশ-বেতের তৈরি তৈজসপত্র টিকিয়ে রাখতে বাঁশের আবাদ বৃদ্ধি করতে হবে।