জয়সেনা-গাজীরহাট সড়ক সংস্কার হয়নি

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:৪৪

তেরখাদা (খুলনা) সংবাদদাতা

এলজিইডির অধীনে থাকা তেরখাদা উপজেলার জয়সেনা-গাজীরহাট সড়কের বিভিন্ন স্থান ভেঙে রয়েছে। পাঁচ বছর আগে প্রবল বর্ষণে সড়কের জয়সেনা ও পানতিতা এলাকার ১৭/১৮টি স্থান চিত্রা খালে বিলীন হলেও এখনো তা সংস্কার হয়নি। ফলে স্থায়ী জনদুর্ভোগে পড়েছেন এ সড়ক ব্যবহারকারীরা। এ ব্যাপারে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী জানান, জয়সেনা-গাজীরহাট সড়টির অসমাপ্ত পাকাকরণ কাজ সমাপ্ত করতে কে.বি.এস.আর.আই.ডি.পি-৩ প্রকল্প থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে। এলাকার মানুষ অচিরেই তার সুফল ভোগ করবে। একই কথা জানান, এলজিইডির উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান।