নাগেশ্বরীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:৪৫

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে শুক্রবার সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোস্তাকিন আহমেদ (২)। সে উপজেলার কেদার ইউনিয়নের সবেদের মোড় দৌলতের গ্রাম মেকারটারী এলাকার মঞ্জু মিয়ার ছেলে।

নিহতের চাচা গ্রামপুলিশ সাইদুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে মোস্তাকিনের বড় বোন মৌসুমী (৭) তাকে সঙ্গে নিয়ে হাঁসের বাচ্চার খাবার কচুরিপানা সংগ্রহে বাড়ির পাশে একটি অগভীর ডোবায় যায়। সেখানে মৌসুমী তার ভাইকে পাশে বসিয়ে রেখে কচুরিপানা সংগ্রহ করতে নিচে নামলে তার অজান্তেই কোনো এক সময় সে পানিতে পড়ে ডুবে যায়। পরে সে তার ভাইকে সেখানে দেখতে না পেয়ে বাড়ি ফিরে তার মায়ের কাছে জানতে চায় ভাই এসেছে কি না। তখন তারা খোঁজাখুঁজি করে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার করে।