চট্টগ্রামে সংবাদপত্র এজেন্টের ওপর হামলা

আপডেট : ০৪ জুন ২০২১, ২২:০৫

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে মো. জালাল উদ্দিন নামে এক সংবাদপত্র এজেন্টের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত ২৫ মে জেলার হাটহাজারী উপজেলার ভবানীপুর গ্রামে নিজ বাড়ির সামনে তিনি হামলার শিকার হন।

এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা হয়েছে। মো. জালাল উদ্দিন গতকাল শুক্রবার ইত্তেফাককে বলেন, ঘটনার দিন আমার বাড়ির পুকুর পাড়ে একদল সন্ত্রাসী লোহার রড দিয়ে আমার ওপর আক্রমণ করে। এতে আমার শরীরের কয়েকটি হাড় ভেঙে গেছে। চমেক হাসপাতালে চিকিত্সা নেওয়ার পর বর্তমানে আমি কিছুটা সুস্থ। সন্ত্রাসীরা মামলা তুলে নেওয়ার জন্য আমাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। তাদের ভয়ে পরিবারপরিজন নিয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি। এ ব্যাপারে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইত্তেফাককে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।