জোয়ার আসার সঙ্গে সঙ্গে সুন্দরবন ঘেঁষা উপকূলের জেলেরা নৌকা-জাল নিয়ে নেমে পড়েন নদীতে। এই মৌসুমে মূলত বাগদা রেণু সংগ্রহই তাদের জীবিকার প্রধান অবলম্বন। জাল তোলার পর সেখান থেকে বাগদা রেণু বাছাই করছেন এক নারী। খুলনা জেলার কয়রার হরিহরপুর গ্রামের পাশের নদী থেকে তোলা ছবি —আব্দুল গনি