ধনী দেশগুলো পরিবেশের জন্য যথেষ্ট কাজ করেনি: ইমরান খান

আপডেট : ০৫ জুন ২০২১, ১২:৩৬

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধ করতে বিশ্বের ধনী দেশগুলো যথেষ্ট কাজ করেনি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকি অন্যান্য সব দেশের চেয়ে পাকিস্তান উষ্ণতা রোধে বেশি কাজ করেছে বলেও দাবি করেছেন তিনি। শুক্রবার (৪ জুন) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এবছর জাতিসংঘের বিশ্ব পরিবেশ দিবসের হোস্ট পাকিস্তান। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায়ও আছে এটি। তিনি তার বাসভবনে রয়টার্সকে বলেন, উন্নত বিশ্ব যথেষ্ট কাজ করেছে? এর উত্তর হচ্ছে না। আমি মনে করি তারা জানে তারা যথেষ্ট কাজ করেনি।

Open photo

শুক্রবার জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, গত পাঁচ বছরে পাকিস্তান তার প্রাকৃতিক রাজধানীতে একটি পরিবেশগত পরিবর্তন ঘটাচ্ছে। তবে আরও কিছু করা দরকার।

ইমরান আরো বলেন, পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলি সীমিত বাজেট থাকা সত্ত্বেও বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য যথেষ্ট পরিমাণে কাজ করেছে।

ইত্তেফাক/এসএ