জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে বৃক্ষ রোপণ করা হয়েছে। ছাত্রছাত্রীদের প্রকৃতিপ্রেমি ও পরিবেশ সচেতন করতে এ আয়োজন করা হয়।
আজ শনিবার (৫ জুন) সকাল ১০ টায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ সপ্তাহের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বোর্ড অব গভর্নরস এর চেয়ারম্যান মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। স্বাস্থ্যবিধি মেনে কলেজের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ কলেজের চতুর্দিকে নানান ধরনের বনজ, ফলজ ও সৌন্দর্যবর্ধন বৃক্ষ রোপণ করা হয়।
পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ প্রতিবছর দিবসটি পালন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গিকার’। এরই অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
ইত্তেফাক/এসআই
