মুহম্মদ আনিসুল হক
৬ জুন ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ২৩ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৪ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৬। শুভ বার: বুধ ও শুক্র। শুভ রত্ন: হীরা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যয় কমানোর চেষ্টা করুন। আইনগত ঝামেলা থেকে দূরে থাকুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কোনো কাজে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। পেশাগত যোগাযোগে সহযোগিতা পেতে পারেন। আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। নতুবা সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। ব্যবসায়িক দিক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে যে কোনো ঝামেলা থেকে দূরে থাকুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো সন্তানলাভ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কোনো কারণে আবেগতাড়িত হতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। মন ভালো থাকবে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বাড়িতে অতিথি আসতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। পুরনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে।
