সম্মিলিত প্রচেষ্টায় খুবি সাফল্যের পথে এগিয়ে যাবে —নবনিযুক্ত ভিসি

আপডেট : ০৫ জুন ২০২১, ২১:৩৯

খুলনা অফিস

খুলনা বিশ্ববিদ্যালয়কে (খুবি) আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে একমাত্র ছাত্ররাজনীতিমুক্ত, সেশনজটমুক্ত, শতভাগ একাডেমিক ক্যালেন্ডার মেনে চলা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান একক চেষ্টায় সমৃদ্ধিলাভ করতে পারে না। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বাইরের নানান শ্রেণি-পেশার মানুষ, সংগঠন ও প্রতিষ্ঠানের অবদান থাকে। সম্মিলিত প্রচেষ্টায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খুবি সাফল্যের পথে এগিয়ে যাবে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।