পাবনা প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার স্বাস্থ্যবিধি মেনে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোপণ করা হয় বৃক্ষ। সকালে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’-এ ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ম্যুরাল চত্বরে ও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ করা হয়।
