নিয়োগ বিজ্ঞপ্তি: সর্বশেষ বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ইং অনুযায়ী গংগাদাসপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ডাকঘরঃ দেশমা, উপজেলাঃ বিরামপুর, জেলাঃ দিনাজপুরের জন্য নবসৃষ্টপদে ১ জন পরিচ্ছন্নতাকর্মী, ১ জন নৈশপ্রহরী, ১ জন অফিসসহায়ক ও ১ জন আয়া আবশ্যক। সকল পদে শিক্ষাগত যোগ্যতা জেডিসি/ জেএসসি/ সমমান। আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অগ্রণী ব্যাংক লিমিডেট, বিরামপুর শাখার অনুকূলে ১০০০/- (অফেরতযোগ্য) টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার প্রয়োজনীয় কাগজপত্র ও ২ কপি পাসপোর্ট সাইজ ছবিসহ প্রধান শিক্ষক বরাবরে দরখাস্ত করুন। —প্রধান শিক্ষক। সিকে-৫৭৪
