সভাপতি জাকারিয়া, সাধারণ সম্পাদক আজিজুল
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত ঐক্যফ্রন্ট (নীল প্যানেল) সভাপতিসহ ৬টি এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার দিনভর অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল গভীর রাতে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী একেএম সামছুল আলম। বিএনপি সমর্থিত নির্বাচিতরা হলেন— সভাপতি এবিএম জাকারিয়া, সহ-সভাপতি মোঃ এনামুল হক খোকন, ফজলে আজিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শাহ জালাল ভুঁইয়া ও সদস্য মোঃ আলাউদ্দিন সুজন ও মোঃ ওমর ফারুক খালেদ।
আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিতরা হলেন— সাধারণ সম্পাদক আজিজুল হক বকশী, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (১), সোহেল মোহাম্মদ মিজানুর রহমান, ট্রেজারার আবদুল আজিম চৌধুরী মানিক, লাইব্রেরি ও প্রকাশনা সম্পাদক তারিকুল ইসলাম রিপন, আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম জাহাঙ্গীর ও সদস্য এবিএম ইউছুপ আশিক, মোঃ শাহ জাহান সাজু ও মোঃ জিয়া উদ্দিন।
নির্বাচনে সভাপতি পদে বিএনপির এবিএম জাকারিয়া পেয়েছেন ২৫৫ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নাজমুল হক পেয়েছেন ২২৫ ভোট এবং সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের আজিজুল হক বকশী পেয়েছেন ২৫১ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আজম খান পেয়েছেন ২২৬ ভোট। প্রসঙ্গত, সমিতির ৫০৫ জন ভোটারের মধ্যে নির্বাচনে ৪৯২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
