খুলনায় বন্ধুকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা

আপডেট : ০৫ জুন ২০২১, ২২:২১

খুলনায় বন্ধুকে ফেসবুকের ভিডিও কলে রেখে মাহিন জামান (২০) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। গত শুক্রবার রাত ১২টার দিকে নগরীর জোড়াগেট সিঅ্যান্ডবি কলোনিতে এ ঘটনা ঘটে। মাহিন ঐ এলাকার মো. জামান ফরাজীর ছেলে। সে খুলনা ম্যানগ্রোভ পলিটেকনিক কলেজের ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন মাহিন। প্রেমঘটিত বিষয় নিয়ে প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের জেরে সে শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে তার বন্ধু তানভীরের সঙ্গে ফেসবুকে ভিডিও কলে থাকা অবস্থায় ফ্যানের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত বলে জানিয়ে দেন।