বান্দরবানে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৩

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাদারহুড বিডি এই জনসচেতনতামূলক এ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রায় যুবসমাজের ৫ শতাধিক মোটরসাইকেল চালক অংশ নেয়। আয়োজক কমিটির সমন্বয়ক সিফাতুর রহমান জানান, বান্দরবান থেকে রাঙ্গামাটির কাপ্তাই লেক পর্যন্ত দীর্ঘ ১৬৬ কিলোমিটার সড়কে মোটরসাইকেল শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে।