উত্তরা ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান

আপডেট : ০৬ জুন ২০২১, ২১:৩৬

তরুণ উদ্যোক্তা ও শিল্পপতি আফতাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইফতেখারুল ইসলাম উত্তরা ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (ব্রোকারেজ হাউজ) এবং ইউ বি ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড (মার্চেন্ট ব্যাংক)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও তিনি ব্যাংক মালিক সমিতি “বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস” -এর এক্সিকিউটিভ কমিটি ও জেনারেল বডির সদস্য। —প্রেস বিজ্ঞপ্তি