সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচনে সভাপতি ইমন, সম্পাদক অনিক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২১

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি পদে সমকালের জাকির হোসেন ইমন (২৬৮ ভোট) ও সাধারণ সম্পাদক পদে ডিবিসি নিউজের মুক্তাদির অনিক (২৭১ ভোট) নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য অবজারভার এর মো. বশির হোসেন মিয়া (৩৫২ ভোট)। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

যুগ্ম সম্পাদক পদে জাওহার ইকবাল খান (৩৬৪ ভোট),  কোষাধ্যক্ষ পদে ইত্তেফাকের আবু কাওসার খোকন (৩২৯ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে মো. আনওয়ার সাদাত সবুজ (২৪৯), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জাকিয়া সুলতানা (২৫১ ভোট), দফতর সম্পাদক পদে জামান সৈয়দী (২৬৪ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমিনুল রানা (২৬৫ ভোট), প্রশিক্ষণ ও গবেষণা পদে শামীম আহসান (৩৪৬ ভোট) নির্বাচিত হয়েছেন।

১১টি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মো. মান্নান মিয়া, শহীদ রানা, নাসিমা আক্তার সোমা, মাহমুদা আক্তার, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, নজরুল ইসলাম বশীর, লাবিন রহমান, মো. মামুনুর রশীদ মামুন, কারনিনা খন্দকার, দীপক ভৌমিক  ও মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।