রোটারিয়ান টি আই এম নুরুল কবির ২০২৩-২৪ রোটারি বর্ষের জন্য রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ এর ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হয়েছেন। এর আগে রোটারিয়ান কবির রোটারি ক্লাব অফ ঢাকার ৭৫তম সভাপতি ছিলেন। এখন তিনি রোটারি ক্লাব অফ ধানমন্ডি সেন্ট্রাল এর সদস্য।
রোটারিয়ান কবির ক্লাব, জেলা ও রিজিওনাল লেভেল এ রোটারি ইন্টারন্যাশনালের বিভিন্ন পদে সেবা প্রদান করেছেন। তিনি রোটারি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ও প্রি কনভেনশন সেশন এর প্রশিক্ষক, স্পিকার এবং মডারেটর হিসাবেও দায়িত্ব পালন করেছেন। রোটারিয়ান কবির ২০২১-২৩ বর্ষের জন্য রোটারি হিস্ট্রি ফেলোশিপের নির্বাচিত গ্লোবাল প্রেসিডেন্ট। তিনি বহু বছর ধরে বিভিন্ন গ্লোবাল গ্রান্ট প্রকল্পের সাথে যুক্ত এবং দি রোটারি ফাউন্ডেশন এর টেকনিক্যাল এডভাইজার।
রোটারিয়ান কবির ৩৭ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন MNCs এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। তিনি একজন খ্যাতনামা টেলিকম ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ। বাংলাদেশের মোবাইল Association of Mobile Telecom Operators of Bangladesh এর সাধারণ সম্পাদক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি।
বর্তমানে তিনি Foreign Investors Chamber of Commerce and Industries (FICCI) এর নির্বাহী পরিচালক এবং পলিসি এডভাইজার। পাশাপাশি রোটারিয়ান কবির অনেক পেশাদার সংগঠনের সাথে যুক্ত। তিনি DCCI এবং BASIS এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবেও দায়িত্ব পালন করেছেন। অনেক আন্তর্জাতিক সভা এবং সংলাপেও বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন রোটারিয়ান কবির। বৈবাহিক জীবনে রোটারিয়ান কবির এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
ইত্তেফাক/এসজেড
