তাড়াশে প্রেমিক যুগলের আত্মহত্যা

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৫:১৩

সিরাজগঞ্জের তাড়াশে দেড় ঘন্টার ব্যবধানে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চক-জয়কৃঞ্চপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, চক-জয়কৃঞ্চপুর গ্রামের আব্দুর রউফের মেয়ে মাদ্রাসার পড়ুয়া নবম শ্রেণির ছাত্রী রুবিনার (১৫) সঙ্গে পার্শ্ববর্তী রঘুনিলী গ্রামের ময়ান আলীর ছেলে সাহেদ আলীর (১৮) প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি রুবিনার অভিভাবকরা তার অন্যত্র বিয়ে ঠিক করে। এতে রুবিনা অমত করলেও অভিভাবকরা তাদের সিদ্ধান্তে অটল থাকেন। এতে অভিমানে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রুবিনা তার শয়ন ঘরে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এদিকে, প্রেমিকা রুবিনার আত্মহত্যার খবর পেয়ে প্রেমিক শাহেদ আলী তার নিজ ঘরে দুপুর দেড়টার দিকে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে।

বিষয়টি তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান নিশ্চিত করে জানান, প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু