রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় আজ সোমবার (৭ জুন) সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল ইসলাম।

এর আগে ভোর ৫টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট।
তবে আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি। বস্তির অন্তত এক হাজারের বেশি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

আগুন লাগার পরপরই নিজেদের জানমাল নিয়ে কোনো মতে ঘর ছেড়েছেন বস্তির বাসিন্দারা। বস্তির সামনের রাস্তায় জিনিসপত্র নিয়ে অবস্থান করছেন তারা। এপর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইত্তেফাক/কেকে
