সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
লাভজনক হওয়ায় সৈয়দপুরে কলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা। উপজেলায় অমৃত সাগর, সবরি অনুপম, চাম্পা, কবরী নেপালি, মোহনভোগ মানিকসহ বিভিন্ন জাতের কলা চাষ হয়ে থাকে। কলাচাষিরা জানান, এক একর জমিতে ২৫-৩০ হাজার টাকা খরচ করলে তাদের আবাদি কলা বিক্রি হয়ে থাকে ১ থেকে সোয়া লাখ টাকা। কৃষক আব্দুল কাদের, সামসুল ইসলাম জানান, কলা একটি লাভজনক ফসল। এছাড়া ঐ জমিতেই অন্যান্য সাথি ফসলও চাষ করা যায়। উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, উপজেলার সর্বত্রই কলার আবাদ বাড়ছে। লাভবান হওয়ায় এখানকার চাষিরা দিন দিন কলা চাষে ঝুঁকছেন।
