আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
আক্কেলপুরে গত কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়ছে। এতে গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অনেকে গরমজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ভ্যানচালক লিটন আকন্দ বলেন, গরমের কারণে ভ্যান চালাতে পারছি না। আক্কেলপুর হাসপাতালে ভর্তি হওয়া আম্বিয়া বিবি বলেন, ‘শুক্রবার সকালে গরমের কারণে মুরি মাথা গাও ঘুরে পড়ে গেছুনু। তাই হাসপাতালে ভর্তি হইচু।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রুহুল আমিন বলেন, গত কয়েক দিন ধরে টানা গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হচ্ছেন। তবে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বেশির ভাগ রোগী আসছেন।
