নুরুল কবির রোটারি গভর্নর নির্বাচিত

আপডেট : ০৭ জুন ২০২১, ২১:৪৩

 

টি আই এম নুরুল কবির ২০২৩-২৪ বর্ষের জন্য রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ৩২৮১-এর জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন। কবির ২০২১-২৩ বর্ষের জন্য রোটারি হিস্ট্রি ফেলোশিপের নির্বাচিত গ্লোবাল প্রেসিডেন্ট। তিনি রোটারির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন গ্লোবাল গ্রান্ট প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি দি রোটারি ফাউন্ডেশনের টেকনিকাল অ্যাডভাইজার। তিনি অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) সাধারণ সম্পাদক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফরেইন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক এবং পলিসি অ্যাডভাইজার। —প্রেস বিজ্ঞপ্তি