কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ হাজতির মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২১, ২১:৪৪

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ হত্যা মামলায় বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল আহাদ (৪০)। তিনি সিলেটের বিশ্বনাথ থানার নদার মালপাড়া এলাকার মৃত জমির আলী ছেলে। সোমবার হাসপাতালে নেওয়ার পর  চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার আবু সায়েম জানান, ভোরে কারাগারের ভেতর হঠাত্ বুকে ব্যথা অনুভব করে আব্দুল আহাদ। এ সময় তাকে কারা হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক পরীক্ষা করে আব্দুল আহাদকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে সিলেটের কাফরুল থানায় হত্যা মামলা রয়েছে।