রেললাইনের ওপরে বিদ্যুত্ অফিসের কর্মকর্তার লাশ

আপডেট : ০৭ জুন ২০২১, ২১:৪৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মো. শাহীন উদ্দিন (৫৫) নামে বিদ্যুত্ বিভাগের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে জেলা সদরের শিমরাইলকান্দি এলাকার রেললেইনের ওপর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহীন ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের বণিকপাড়ার মৃত আবেদ মিয়ার ছেলে। তিনি বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের হিসাবরক্ষক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সালাউদ্দিন খাঁন নোমান জানান, সোমবার সকালে রেললাইনের ওপরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফাঁড়িতে খবর দেয়।