দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থেকে পরিতোষ দেবনাথকে বহিষ্কারের প্রতিবাদ করেছেন ন্যাপের ১৪ নেতা। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে ন্যাপ নেতারা দাবি করেন, প্রবীণ নেতা পরিতোষ দেবনাথকে অগঠনতান্ত্রিক ও অনৈতিকভাবে বহিষ্কার করা হয়। যে সভায় বহিষ্কারের সিদ্ধান্ত হয় সে সভায় চার জন ছাড়া কেউ উপস্থিত ছিলেন না। কেন্দ্রীয় কমিটির সব সদস্যকে ঐ সভায় ডাকা হয়নি।
বিবৃতি দানকারীরা হলেন— দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এনামুল হক, অধ্যক্ষ রুহুল আমিন, অ্যাডভোকেট এ এম ওহাব, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, উপদেষ্টামণ্ডলীর সদস্য নুর জালাল, অ্যাডভোকেট নুরুল কবির, অ্যাডভোকেট মনিরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান খান আলম, নিজামউদ্দিন আহমেদ, সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম, হাসান কমরুন, মোস্তফা মাহমুদ, নাসিমা হক রুবী ও ইঞ্জিনিয়ার গোলাম ফারুক। —প্রেস বিজ্ঞপ্তি
